মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

মোঃরোকনুজ্জামান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্পার বাঁধ সংলগ্ন এলাকায় যমুনা  নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২৪) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

জানা যায়, রেজাউল পাবনার ইশ্বরদী উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। সে ইশ্বরদীর একটি বিশ্ববিদ্যালয়-কলেজে মাষ্টার্সে অধ্যায়নরত। এছাড়া সে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষ্যে খোকশাবাড়ি মহল্লায় তার বড় ভাই রফিকুল ইসলামের বাড়িতে
বেড়াতে এসেছিল রেজাউল। বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের কয়েকজন সদস্য সহ ৯ বন্ধু নিয়ে যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল স্রোতে রেজাউল নদীতে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ রেজাউলকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর