রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র নতুন কমিটি গঠন 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ

“সমৃদ্ধ ও শৈল্পিক মহেশখালী গড়তে ঐক্যবদ্ধ আমরা” স্লোগানকে সামনে রেখে জসিম উদ্দিনকে সভাপতি এবং ওয়াহেদ হোসেন আমিরকে সাধারণ সম্পাদক করে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র আগামি এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭জুলাই) সাধারণ পরিষদের মতামতের ভিত্তিতে এবং সমন্বয়ক কমিটির সিদ্ধান্তক্রমে প্রধান সমন্বয়ক ইকবাল বাহার, সমন্বয়ক আব্দুর রহমান রিটন, সমন্বয়ক এনামুল হকের স্বাক্ষরে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রকাশিত কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি সালমান এম রহমান,সহ-সভাপতি কাজী মোহাম্মদ হারুন মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবু আশেক মোঃ ইরফান, অর্থ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক, সহ-অর্থ সম্পাদক আবু শাহেদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির, উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল বশর,আইন বিষয়ক সম্পাদক সায়েদ আশেকুল হাইখান খোকা, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু হেনা মোঃ ছাফা সানজিদ,তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল খালেক,পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।
“সমৃদ্ধ ও শৈল্পিক মহেশখালী গড়তে ঐক্যবদ্ধ আমরা” এই স্লোগানকে সামনে রেখে গত ২৭জুলাই ২০২০ সালে গঠিত হয় রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র কমিটি। সাংগঠনিক নিয়ম অনুসারে  কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে প্রধান সমন্বয়ক ইকবাল বাহার বলেন,” মহেশখালীতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী একটি সুপরিচিত এবং স্বনামধন্য সংগঠন। গত একবছর  কাজের মাধ্যমে আমরা তার প্রমান দিতে সক্ষম হয়েছি। সংগঠনের নিয়ম অনুসারে প্রতি একবছর পর পর নতুন কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় সাধারণ পরিষদের মতামতের ভিত্তিতে আমরা নতুন কমিটি গঠন করেছি। আশা রাখছি নতুন কমিটি রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে যাবে। কমিটির সকলের জন্য শুভকামনা। ” 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর