অভয়নগর নওয়াপাড়া পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ শেখ ফরিদুর রহমান ফরিদ(৫৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গতকাল মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তিনি পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক শহীদ শেখ লুৎফর রহমানের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব নওয়াপাড়া তেতুঁল তলা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পৌর সভার বুইকরা সরকারী কবর স্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা কমিটির আহবায়ক ও সাবেক জিএস- মোল্যা হাবিবুর রহমান (হাবিব), যুগ্ম আহবায়ক মাসুম বিল্লা, মাহাবুর রহমান, গাজী আকাশ ইউসুফ, টি এম মঈন উদ্দিন, এম আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস, মুরাদ হাসান, সজল আহম্মেদ, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আহম্মেদ মনি, রেজয়ান মীর, স্বরন গাজী আলামিন শেখ সাগর, মতিয়ার রহমান শেখ প্রমুখ নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন