রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৫:২০ অপরাহ্ণ

কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশহিসেবে মঙ্গলবার নগরীতে অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল-হেলাল বেলা ১১টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় তুষার মেডিকেল হলকে ১০ হাজার, দি মেডিকাসকে পাঁচ হাজার এবং মেসার্স এনাম মেডিকেলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুটি মোটরসাইকেল চালককে পাঁচশ’ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন।
অপরদিকে অন্যান্যদিনের ন্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে জেলার প্রবেশদ্বার গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। সকালে গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ড ও আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিদের্শ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী, পথচারী ও মোটরসাইকেল চালকসহ ছয়জনের কাছ থেকে ৫হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপজেলা সহাকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর