রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

কক্সবাজার জেলার নবম উপজেলা ঈদগাঁও অনুমোদন পেয়েছে

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ

ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম উপজেলা হিসাবে অনুমোদন দেয়া হয়েছে।সোমবার ২৬ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৭ তম সভায় এ অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদের সভাকক্ষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার কার্য তালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাঁওকে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।

অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো। এটি দেশের ৪৯৩ তম উপজেলা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা আছে। সেখানে একটা ইউনিট দরকার। এলাকার লোকজনেরও খুব অসুবিধা হয়। এজন্য সরকার অনুমোদন দিয়েছে।’

এদিকে ঈদগাঁও নতুন উপজেলা অনুমোদিত হয় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে মিষ্টি মুখ ও বিতরণ করেন ঈদগাঁও উপজেলা প্রেমী ডাক্তার আলহাজ্ব সিরাজুল মোস্তফা নুরী।
অন্যদিকে ঈদগাঁও উপজেলা অনুমোদন পাওয়ায় ক্রীড়ানুরাগী হুমায়ুন করিম শিকদার ঈদগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

উপজেলা অনুমোদন প্রক্রিয়ায় বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, ঈদগাঁওর বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম ও স্থানীয় ৫ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন আলহাজ্ব ছব্বির আহমদ এম,এ, এম, মমতাজুল ইসলাম, সলিম উল্লাহ জিহাদী, ডাক্তার আমির সোলতান, শহিদুর রহমান শহীদ, মাওলানা সৈয়দ নুর হেলালী, ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, ডাক্তার মোস্তাফিজুর রহমান, শওকত আলম শওকত, আলহাজ্ব ছানা উল্লাহ, হাফেজ আব্দুর রহিম ফারুকী, জাফর আলম হেলালি, এডভোকেট আবু হেনা চৌধুরী, সরওয়ার কামাল চৌধুরী, মোহাম্মদ আলম, শাহাব উদ্দিন চৌধুরী, জিল্লুর এহছান বুলু, নুরুজ্জামান, মাস্টার মুকতার আহমদ, মুক্তিযোদ্ধা শেখ সৈয়দ আলম, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, কুতুব উদ্দিন চৌধুরী, মোকাররম বাবুল, সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, ওমর ফারুক রবি প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর