রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

নবগ্রাম দাখিল মাদরাসার শিক্ষক আঃ রশিদ আর নেই

মো:নূর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসার সহকারি সিনিয়র শিক্ষক, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসীনের গোপালপুর উপজেলার সাবেক কোষাধ্যক্ষ ও মাদরাসা জেনারেল এসোসিয়েশনের উপজেলা সম্পাদক আব্দুর রশিদ (৫৭) আর নেই।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দুুপুর ২টা ১০মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গতকাল দুপুরের প্রথম প্রহরে আব্দুর রশিদ (মাস্টার) গ্রামের পুকুরে জাল দিয়ে মাছ ধরেছেন। পরে বাড়ীতে আসা মেহমানদের নিজ হাতে খাবার পরিবেশন করেছেন। স্বজনদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। এর মাঝে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
 মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে আতিকুল ইসলাম ও তারিকুল ইসলামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের নিজ গ্রাম বিঞ্চুপুর বাদ এশা সামাজিক কবরস্থান মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
মরহুম আঃ রশিদ ১৯৮৮ সাল থেকে নবগ্রাম দাখিল মাদরাসায় সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে মাদরাসা পরিচালনা পর্ষদ, শিক্ষক পরিবার, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা সংগঠনসহ জনসাধারণ গভীরভাবে শোকাহত।
 তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমব্যদনাসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর