রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা গড়ার অঙ্গিকার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা হবে গৌরনদী। এ অঙ্গিকার ব্যক্ত করে আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কঠোর অবস্থানে মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

অন্যান্যদিনের ন্যায় কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ শতভাগ বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠপর্যায়ে কাজ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন ও আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার টরকী বন্দর, গৌরনদী বাসষ্ট্যান্ড, মাহিলাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক, মোটরসাইকেল চালকসহ সাতটি মামলায় পাঁচ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। মোবাইল কোর্টে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে হ্যান্ড মাইক নিয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা গ্রহণে জনসাধারণকে উদ্ধুব্ধ করেন।

অপরদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। অন্যান্যদিনের ন্যায় রবিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসানো হয়। বিনা কারনে রাস্তায় বের হওয়া যানবাহনগুলোকে আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট \ করোনার সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে বরিশালের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। জরুরি প্রয়োজনে শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। ফলে ঠুনকো অজুহাতে ঘরের বাহিরে বের হওয়ার প্রবণতা আগের চেয়ে কমে গেছে। রবিবার সকালে সরেজমিনে নগরীর আমতলার মোড়, রূপাতলী, বাজার রোড, কাশিপুর, নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় দেখা গেছে মূল সড়কে যানবাহন ও মানুষের চলাচল নেই বললেই চলে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর