রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

জোয়ারের প্লাবিত বরিশালের নিন্মাঞ্চল

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৬:৩২ অপরাহ্ণ

জোয়ারের পানিতে তলিয়ে গেছে বরিশালের নিন্মাঞ্চল। বিপদসামীর ওপর দিয়ে বইছে কীর্তনখোলাসহ নয়টি নদীর পানি। জোয়ারের পানি ঢুকে পরেছে বরিশাল নগরীতে। প্লাবিত হয়েছে নগরীর অপেক্ষাকৃত নিন্মাঞ্চল। ফলে দুর্ভোগে পরেছেন এসব এলাকার বাসিন্দারা।
নদীর পাড় উপচে জোয়ারের পানির সাথে ড্রেনের পানি যুক্ত হয়ে পানি ঢুকে পরেছে নগরীতে। শনিবার সকাল থেকে নদ-নদীর পানি বাড়তে শুরু করার পর ওইদিন সন্ধ্যার মধ্যে নগরীর রসুলপুর, ভাটিখানা, সাগরদী, ধানগবেষণা রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, স্টেডিয়াম কলোনি, সদর উপজেলার চরবাড়িয়া, লামছড়িসহ বিস্তীর্ণ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর নিন্মাঞ্চলের রাস্তা-ঘাট, অলিগলি পানিতে তলিয়ে গেছে।
পাউবো সূত্রে জানা গেছে, কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়া, সুরমা-মেঘনার মিলিত প্রবাহ, কচা, বিষখালী, বুড়িশ্বর-পায়রা নদীর মিলিত প্রবাহ এবং বরগুনায় বিষখালীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্ণিমার জোর কারণে বরিশাল অঞ্চলে নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। কীর্তনখোলা, নয়াভাঙ্গুলী, তেঁতুলিয়াসহ নয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর সহকারী প্রকৌশলী এআই জাবেদ বলেন, পূর্ণিমার জোর কারণে কীর্তনখোলাসহ এ অঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার সন্ধ্যায় কীর্তনখোলার পানি বিপৎসীমার ২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর