রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

বরিশালে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৬জন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ৭৬৬ জনের করোনা শনাক্ত।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ রোগী। যাদের মধ্যে পাঁচ জন পজিটিভ ছিলেন।

একই সময়ে উপসর্গ নিয়ে ৬০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। এদের মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ ছিলেন। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৩০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। শনাক্তের হার ৬২.৩৩ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিল ৫ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক হাজার ৮০৭ জন ছিলেন করোনা পজিটিভ। এ সময়ের মধ্যে ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৬৫২ জন। যার মধ্যে করোনা পজিটিভ ছিল এক হাজার ৪শ ১জন। ১ হাজার ১জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২শ ৭৭ জন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর