রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৪:২৮ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় নিজ বাড়ির বিছানায় রহস্যসজনক মৃত্যুর পরে শংকর কর নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শংকর উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামেরমৃত রাম চন্দ্র কর এর ছেলে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
থানার সিনিয়র এসআই মো. মিজানুর রহমান জানান, রবিবার সকাল সাতটার দিকে খবর পেয়ে পতিহার গ্রামের নিজ বাড়ির খাটের উপর থেকে শংকর করের (৫৫) লাশ উদ্ধার করেন এসআই আলী হোসেন। শনিবার রাতে যে কোন সময়ে শংকর মারা যেতে পারেন বলে পুলিশের ধারনা। শংকরের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। তবে ঘটনার রাতে তার স্ত্রী বাবার বাড়িতে এবং ছেলে পাশের বাড়িতে ছিল। তার বৃদ্ধা মা আর শংকর বাড়িতে ছিল।

থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, শংকরের রহস্যজনক মৃত্যুতে রবিবার থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-১০(২৫.৭.২১)। শঙকরের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সকালে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর