রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

আগৈলঝাড়ার ৪০ দিন নিযমিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেল ৫ কিশোর

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৪:১০ অপরাহ্ণ

শুধু ফজর নামাজ নয়; একদিন, দুই দিনও নয় টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করায় পাঁচ কিশোর নামাজি পেয়েছে বাইসাইকেল পুরস্কার।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডে নের উদ্যোগে শিশু-কিশোরদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন করে। প্রথম বারের মতো বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর উদ্যোগে বারপাইকা গ্রামে টানা ৪০ দিন মসজিদে গিয়ে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ৫ শিশু-কিশোরকে বৃহস্পতিবার বিকেলে পুরস্কার ও সংবর্ধণা দেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে বারপাইকা আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদ কমিটির সভাপতি এবং বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৫ কিশোরকে বাইসাইকেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব শাহ, মসজিদ কমিটির সম্পাদক মো. সরোয়ার শাহ, ইসলামী ব্যাংক এর সিনিয়র কর্মকর্তা মো. কাওসার হোসেন (সোহাগ), বারপাইকা আল-মদিনা জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, দুশুমী বাজার মসজিদের খতিব ও ইমাম মোঃ সহিদুল শাহ, দুশুমি ইউনিটি ফান্ডের সভাপতি মোঃ রবিউল বেপারীসহ প্রমুখ।

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে বারপাইকা গ্রামের কিশোর হৃদয় শাহ, রফিকুল মোল্লা, জোবায়ের হোসেন, রিফাত সরদার ও আব্দুল্লাহ আল মাহিন।
শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর