রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

আটোয়ারীতে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের শোডাউন

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৪:০৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ চলমান করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে এবং সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামুলক সাইরেন বাজিয়ে মোটরসাইকেল শোডাউন কর্মসুচি পালন করেছে। পুলিশ সুপার মোহাঃ ইউসুফ আলী’র নির্দেশে শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে থানার সকল পুলিশ অফিসার ও বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সদের নিয়ে শোডাউন কর্মসুচি পালন করা হয়। মোটর সাইকেলের বহর ও পুলিশ পিকআপ নিয়ে সাইরেন বাজিয়ে শোডাউনটি থানা থেকে বের হয়ে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় ,প্যারিস সিনেমা রোড হয়ে – কলেজ মোড় – ফকিরগঞ্জ বাজার হয়ে থানায় ফিরে আসে। এসময় পুলিশ অফিসারগণ পথচারীদের করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে অযথা ঘোরাফেরা না করা, বিনা কারনে ঘরের বাইরে না আসা এবং মাস্ক ব্যবহার , স্বাস্থ্যবিধি মেনে চলা সহ লকডাউনে সরকারের বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন। এসময় অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন গণমাধ্যমকর্মীদের বলেন, কোরানা ভাইরাস দিনদিন প্রকট আকার ধারন করছে। আটোয়ারীতে এপর্যন্ত ২৯০জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮জন মৃত্যুবরণ করেছে। ইদানিং আটোয়ারীতে কোভিড-১৯ মহামারী সংক্রমন ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে। এখনই সতর্ক না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে। সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে আজ পুলিশ জনসচেতনতামুলক শোডাউন কর্মসুচি পালন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর