রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

আটোয়ারীতে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে জেল-জরিমানা

জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে ঈদ পরবর্তী সময়ে উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলস কাজ করছে। ঈদ পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা রোধ সহ আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (২১ জুলাই) ঈদ-ঊল-আযহার নামাজ শেষ করে পুলিশ উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে টহল ব্যবস্থা জোরদার করেছে। সেই সাথে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে কাজ করছে। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জুলাই) আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গভীর রাতে উপজেলার রাধানগর বোর্ড অফিস বাজারে উপস্থিত হয়। সেখানে সন্দেভাজন তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদেরকে আটক করে। সন্দেহ ঘনিভুত হলে ,পুলিশ তল্লাশি করে আটককৃত যুবকদের কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা ও ১লিটার ওজনের ভারতীয় একটি মদের বোতল উদ্ধার করে। আটককৃতরা হলো: উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামের মহসিন আলীর পুত্র মোঃ রিপন আলী (২৫), বামনকুমার গ্রামের মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ সোহানুর রহমান(২১) ও একই গ্রামের মোঃ বকুল হোসেনের পুত্র মোঃ সিদ্দিক রহমান(২০)। আটককৃতদের মাদক সেবন , বিক্রয় ও সংরক্ষনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

অপরদিকে একই তারিখে এসআই দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে এসআই প্রদীপ রায় সহ পুলিশ ফোর্স নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে অভিযান পরিচালনা করেন। একটি মোটর সাইকেলে দুই জনের অধিক আরোহী বহন করা, মোটর সাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলা, বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানো সহ স্বাস্থ্যবিধি না মেনে অহেতুক ঘোরাফেরায় সংক্রমন রোগ ছড়ানোর অপরাধে চালক সহ ৯টি মোটর সাইকেল আটক করেন। আটককৃতদের সতর্কবার্তা জানিয়ে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৯,০০০/- টাকা জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ জানান, সকল প্রকার অপরাধ দমনে জনস্বার্থে পুলিশী অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর