জননেত্রী প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক করোনায় অসহায় দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর খাদ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের স্থানীয় চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ উপস্থিত থেকে ৫০৩ পরিবারের মধ্যে ২১০ পরিবারে ভিজিএফ এর চাউল, ডাউল, তেল, চিনি ও সেমাই এবং ২৯৩ পরিবারের মাঝে শুধু চাউল বিতরন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার কৃষি উপসহকারী অনিরবান সরকার , পরিষদের ইউপি সদস্য জমির মিয়া, ইসহাক আলী, বোরহান উদ্দিন, মান্নান মিয়া, আঃ আজিজ ও মহিলা ইউপি সদস্য আনোয়ারা প্রমুখ।
#চলনবিলের আলো / আপন