রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

অভয়নগরে অন্ত:সত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগরে সুমাইয়া আক্তার তমা (২০) নামে সাত মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী রিয়াজুল ইসলাম সুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। গৃহবধু সুমাইয়া আক্তার তমা চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুল জলিল মোল্যা মেয়ে।

নিহতের ভাই সোহাগ হোসেন জানান, ‘প্রেমের সম্পর্কে এক বছর পূর্বে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম সুজনের সঙ্গে তার বোন তমার বিয়ে হয়। দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করায় রিয়াজুলের পরিবার বিয়ে মেনে নিতে পারেনি। যে কারণে বিয়ের পর ভগ্নিপতি রিয়াজুল তার বোন তমাকে নিয়ে নওয়াপাড়ার ওয়াপদা মোড়ে মোজ্জামেল হোসেনের বাড়ি ভাড়া থাকত।’

তিনি আরো জানান, ‘তার ভগ্নিপতি রিয়াজুল একজন বেকার ও ভবঘুরে। টাকার জন্য তার বোনকে প্রায় নির্যাতন করত। গত রোববার (১৮ জুলাই) ১০ হাজার টাকার জন্য বোনকে বাড়ি পাঠিয়ে দেয়। অনেক কষ্টে বাবা দুই হাজার টাকা দিলে ওই দিন বিকেলে তমা নওয়াপাড়ায় চলে যায়। মধ্যরাতে রিয়াজুল ফোন করে জানায় তমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমার বোন আত্মহত্যা করেনি, ওকে গলাটিপে খুন করেছে ওর স্বামী রিয়াজুল ইসলাম সুজন। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। খুনি রিয়াজুলের ফাঁসি দাবি করছি।’

সোমবার রাতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান মুঠোফোনে জানান, সুমাইয়া আক্তার তমা নামে অন্তসত্তা এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে হত্যা না আত্মহত্যার ঘটনা। তবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রিয়াজুল ইসলাম সুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার মধ্য রাতের পর থেকে আসামি রিয়াজুল পলাতক রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর