রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

ছয় রাতে ১৭ হাজার পরিবারের কাছে পৌঁছেছে খাদ্য সহায়তা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৬:১০ অপরাহ্ণ

ব্যতিক্রমী আর গতিশীল কার্যক্রম, পদক্ষেপে নতুনত্ব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বিশেষ সৃষ্টিশীল বৈশিষ্ট। তার সব আয়োজন ঘিরে থাকে চমক ও আকর্ষণীয়তা। দলীয় কিংবা ব্যক্তিগত, রাজনৈতিক বা সামাজিক যে কার্যক্রমেই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নামটি জড়িয়ে ছিলো তা সবই ছিলো আকর্ষনীয় ও ভিন্নতায় সমৃদ্ধ।

করোনায় কর্মহীন অসহায় মানুষদের ত্রাণ তথা খাদ্য সহায়তা কার্যক্রমেও তিনি দেখিয়েছেন চমক। মাত্র ছয় রাতে ১৭ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন সিটি মেয়র। চার ধরনের পন্য পরিমাপ ও প্যাকেটজাত করে গত ছয়দিন থেকে প্রতি রাতে কর্মহীন পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

সোমবার সকালে সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় কর্মহীন হয়ে পরা নগরীর নিন্ম ও শ্রমজীবী পরিবারকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার দিবাগত রাত পর্যন্ত ছয়দিনে ১৭ হাজার পরিবারের প্রত্যেকের জন্য ১০ কেজি করে চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর