রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গোলাম মোস্তফা খান ওই গ্রামের মৃত আফজাল হোসেন খানের ছেলে। জানা যায়, গোলাম মোস্তফা খান ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৩ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন।

পারিবারিকভাবে তিনি শিক্ষা গ্রহণের পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুবক বয়সে জড়িয়ে পড়েন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পার্শ্ববর্তী ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৭ নম্বর সেক্টরে কমান্ডার করনেল নুরুজ্জামানের অধীনে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি এলাকায় সামাজিক কর্মকাণ্ডের কারণে মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর