ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাবাসী’সহ সমগ্র দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামীলীগের সদস্য ও এ্যাডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিক।
তার শুভেচ্ছা বার্তায় জানান, প্রতি বছর ঈদুল আযহা আসে মুসলমান জাতির আত্ম কুরবানীর মধ্য দিয়ে। দীর্ঘ এক
বছরের অধিক সময় ধরে দেশে করোনা মহামারী বিরাজ করছে ঈদুল আযহা উদযাপন করোনা সংক্রমনের কারনে আমাদের জন্য অনেক কঠিন হবে। তাই আমরা সকলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ঈদুল আযহার নামাজ আদায় করে কুরবানী করব।
করোনা মহামারীতে সকলের জন্য দোয়া চেয়ে সকলের উদ্দেশ্যে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের প্রতি আমার ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক।
#চলনবিলের আলো / আপন