রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

রেলওয়ে কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে তেলবাহী মালগাড়ি দূর্ঘটনায় লাইনচ্যুত

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ১১:০৪ অপরাহ্ণ

যশোরের অভয়নগর নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তে তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়ে প্লাটফর্মে আছড়ে পড়ে। এতে সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে। নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪.১৫টায় আরএইচআইকেফোর ডাউন মালবাহী ট্রেনটি নওয়াপাড়া কর্তৃপক্ষের ভুল সিগন্যালের কারণে ষ্টেশনের ২নং লাইনে দাড়িয়ে থাকা ফ্লাই ওয়াশ বোঝাই অপর একটি মালবাহী ট্রেনকে সজোরে ধাক্কা দিলে আরএইচআইকে ফোর ডাউন মালবাহী ট্রেনটির দুইটি বগী লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী তিন নং লাইনের উপর হেলে পড়লে খুলনার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ধাক্কায় ফ্লাই ওয়াশবাহী ইঞ্জিনবিহীন বগিগুলো নওয়াপাড়া নূরবাগ রেলক্রসিং ছাড়িয়ে প্রায় এক কিঃমিঃ এগিয়ে যায়। উক্ত সময় রেলক্রসিং এলাকায় পথচারী না থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। সকাল ৮.০০টার সময় খুলনা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে তিন নং লাইনটি স্বাভাবিক করতে সক্ষম হয়। এ বিষয়ে রেলওয়ের আরএনবি খুলনার সিআই মণিরুল ইসলাম বাহার সাংবাদিকদের বলেন, উক্ত দূর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য বিআরএম পাকশী মহোদয় এইএন সহকারী নির্বাহী প্রকৌশলী যশোর, এএমই পাকশী, এএসই পাকশী কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দূর্ঘটনার আসল কারণ জানা যাবে।

নওয়াপাড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার বুলবুল আহমেদ বলেন, যেহেতু দূর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি হয়েছে তাই প্রতিবেদন না আসা পর্যন্ত কোন মন্তব্য করতে পারছিনা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর