রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

চার বারের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর ইন্তেকাল

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৪ বারের নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী শনিবার বিকাল ৫টা ৪৫মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে….. রাজিউন)। গত ৮ই জুলাই তিনি হৃদরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকালে তাঁর একমাত্র পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাসের খান চৌধুরী সহ স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে। তিনি মোয়াজ্জেমপুর গ্রামের সম্ভ্রান্ত জমিদার পরিবারের মৃত আশরাফ হোসেন খান চৌধুরীর ২য় পুত্র।

প্রবীণ জননেতা বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বন্যাঢ্য রাজনৈতিক জীবনে নিজ নামে স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য হিসাবে বিশেষভাবে পরিচিত।

তিনি নান্দাইল আসনে তিনবার ও ঈশ্বরগঞ্জ আসন থেকে একবার, এই মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য মো. আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছোট ভাই।

উনার মৃত্যুতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ সহ ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল শাখা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর