“ মাছ উৎপাদন বৃদ্ধি করি- সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পুলিশের উদ্যোগে আটোয়ারী থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার ( ১৭ জুলাই) সকালে আটোয়ারী থানা চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, থানার বিভিন্ন পদস্ত পুলিশ কর্মকর্তা, কনস্টোবল সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন