রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করলেন ডা. হামিদ পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক

বরিশালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ

জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও দরিদ্র ৮৩টি পরিবারের মাঝে শনিবার বেলা বারোটার দিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে।

নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস ও সহকারী কমিশনার এনডিসি মো. নাজমূল হুদা।

একইদিন সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার ৮ হাজার ৭২৫ জন দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৪৫জন দুঃস্থ পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল (ভিজিএফ) এবং করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দর ২১ লাখ ২৫ হাজার নগদ টাকার বিপরীতে ৪ হাজার ২৫০টি পরিবারের মধ্যে নগদ পাঁচশ’ টাকা করে বিতরণ করা হয়েছে। গৈলা মডেল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর