রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় অবৈধ চায়না জাল কারখানায় অভিযান মালিককে জরিমানা

কে,এম আল আমিন, সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি অবৈধ চায়না জাল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ সহ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ( ৭ জুলাই) থানার হাটিকুমরুল নবরত্ন পাড়ায় জাল তৈরীর কারখানায় এ অভিযান চালনা করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান।
এ সময় ঐ কারখানার মালিক ঈশ্বর কুমার হালদারকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
একই সঙ্গে জব্দ করা হয় কারখানার প্রায় ১১ লাখ টাকার জাল উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল।

মালিক ঈশ্বর কুমার পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে নবরত্নপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে গোটা চলনবিল এলাকায় বিক্রি করে আসছিলেন। আর এসব কারনে নিধন করা হচ্ছিল শিকার অনুপযোগী ছোট মাছ।
তাই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় উক্ত কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। শেষে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর