বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

শাহ শরীফ জিন্দানী (রঃ)’র দরবার শরীফে নাসিমের সুস্থতায় আওয়ামীলীগ নেতাদের দোয়া

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৮:১৪ অপরাহ্ন

প্রদীপ কর্মকার তাড়াশ:

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমসহ অসুস্থ আওয়ামীলীগ নেতাদের সুস্থতায় কামনায় শাহ শরীফ জিন্দানী (রঃ)’র দরবার শরীফে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জুম্মায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রঃ)’র দরবার শরীফ মসজিদে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হকের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চিকিৎসাধীন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, সভাপতি মন্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের অসুস্থতা নেতা কর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন শাহ শরীফ জিন্দানী (রঃ)’র দরবার শরীফ মসজিদের ইমাম মাওলানা মোঃ রবিউল করিম (রবি মোল্লা)। এতে আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় মুসুল্লীরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর