মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে একশো মিটার ধস, আতঙ্কিত শহরবাসী

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জে হঠাৎ করেই শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। টানা বর্ষণ ও যমুনা নদীতে পানি বাড়ার ফলে এ ধস দেখা দিয়েছে বলে জানা যায়। হঠাৎ করে এমন ধস দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকে শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ধস শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ধস রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে।ধসের খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসানসহ নেতারা ভাঙনস্থল পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম নয়া শতাব্দী কে জানান, টানা বর্ষণ ও নদীর পানির তীব্র স্রোতে ঘূর্ণাবতের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে। দুদিন আগেও আমরা এখানে ভালো অবস্থা দেখেছি। আজ হঠাৎ করেই ধস দেখা দিয়েছে। এতে মুহুর্তের মধ্যে প্রায় একশো মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে বলে তিনি জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর