মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের ১০ হোতা গ্রেফতার

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা গরু চোর চক্রের সাথে জড়িত ১০ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীদের সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ খলিল (৩৫), মোঃ মোজাহার মোল্লা (৩৪), আমিরুল ইসলাম মন্টু দয়াল (৪৫), আমিনুল ইসলাম (৫৫), বাবু মন্ডল (২৫), লিটন আহমেদ (২৩), মোশারফ হোসেন ঝন্টু (৫০), নাজমুল হোসেন (৩৫) বাবলু মিয়া (৩৮) হাজী জিল্লুর রহমান কসাই (৫৩)। এ সময় হারানো ৩টি গরুর মধ্যে ১টি গরুসহ বহনকারী পিকআপ ভ্যান গাড়ী জব্দ করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম বলেন, আন্তঃ জেলা গরু চোর চক্রের হোতাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা উল্লাপাড়ার ঘোষগাতী মহল্লায় ম্যাচ ভাড়া নিয়ে গরু চুরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রী করে আসছিল।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর