মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নীলফামারীতে চোরাই গরুসহ ইউপি ও গ্রাম পুলিশ সদস্য আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

হিমেল চন্দ্র রায়,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে তিনটি চোরাই গরু আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে থানা পুলিশ চোরাই গরুসহ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান এবং গ্রাম পুলিশ সাহেব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা চোর সহ গরু আটক করলেও টাকার বিনিময়ে চোর ছেড়ে দিয়ে চোরাই ৩ গরু আত্নাসাতের পায়তারা করে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে গরু চোরেরা পিকআপে করে চোরাই তিনটি গরু নিয়ে যাচ্ছিল। এসময় বড়ভিটা বাজারে টহলরত চৌকিদার সাহেব আলী এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান তা আটক করে। তারা থানা পুলিশকে খবর না দিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে গরু চোরদের ছেড়ে দিয়ে ৩টি গরু গুলো তাদের জিম্মায় রেখে দেয়।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, গরু আটকের সংবাদ পেয়ে আমি গরুগুলো ইউনিয়ন পরিষদে রাখতে বলেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম পুলিশ গরু থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান গরু তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর