সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:২২ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল। এলজিইডি পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বেটস জিআইএস এনালিস্ট মোঃ মাহফুজুর রহমান। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপর। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান বলেন, কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। এটি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর