শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় করোনার প্রথম টিকা নিবেন ইপিআই প্রধান আব্দুল করিম

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর প্রথম টিকা নিবেন ইপিআই প্রধান আব্দুল করিম। রাবিবারে (৭ ফেব্রুয়ারি ) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে তাকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম। জানা গেছে, এ উপজেলায় প্রথম আনুষ্ঠানিকভাবে টিকা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণায়লয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন। এসময় উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান, এর আগে জেলা থেকে ৪হাজার ৪শত ১৪টি টিকা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। এ পযর্ন্ত টিকার জন্য নিবন্ধিত হয়েছে এ উপজেলায় ১শত ৭১ জন। তবে এ নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর