সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

রায়গঞ্জে ধান কাটতে এসে জীবন দিতে হলো শ্রমিকে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০, ৫:৩০ অপরাহ্ন

কে, এম আল আমিন :

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শ্রমিকের। এর সাথে গুরুতর আহত হয়েছে অন্তত ৪ জন। স্থানীয়রা জানান, আজ শুক্রবার বেলা ২ ঘটিকার সময় রায়গঞ্জ পৌরসভা এলাকার মহিলা কলেজের সামনে সিএনজি এবং ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে নিহত শ্রমিক আ.আজিজ এবং আহতদেরকে উদ্ধার করে। আহতরা হলো- সাকোয়াত(৩০) আরিফ(৩৫) সুসেন(৪০) এবং সিএনজি চালক মন্টু। আহত শ্রমিকদের মধ্যে সকলের বাড়ি সিংড়া থানার মুন্সিগঞ্জ। তাদেরকে সিংড়া স্থানীয় সদর হসপিটালে ভর্তির জন্য পাঠানো হয়েছে এবং সিএনজি চালক মন্টুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল আজিজকে রায়গঞ্জ থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর