শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে আটক ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বাক প্রতিবন্ধী এক শিশু বলাৎকারের অভিযোগে সত্য নারায়ণ সরকার (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আটক সত্য নারায়ণ সরকার উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের টানমোড় গ্রামের সুরেশ সরকার ওরফে বোচা সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একই গ্রামের বাক প্রতিবন্ধী (১২) এক শিশুকে ময়দানের পুকুরপাড়ে আম গাছের নিচে বলাৎকার করছিলেন সত্য নারায়ণ সরকার। এ সময় এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সত্য নারায়ণ সরকারকে আটক ও শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, খবর পেয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা করানোর পাশাপাশি জবানবন্দি নেয়া হবে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর