শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গোপালপুরে ঈদের দিন মটরসাইকেল কেড়ে নিল শ্রমিক নেতার প্রাণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৬:৩৮ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে ঈদের দিন মটরসাইকেল কেড়ে নিল এছহাক আলী (৪৫) নামে এক শ্রমিক নেতার প্রাণ। এতে আরো দু’জন আরোহী মারাত্বকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বিকালে পৌরশহরের সমেশপুর এলাকায় দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত এছহাক পাকুয়া নিচুনপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।

আহতরা হলেন- মির্জাপুর উত্তরপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোলায়মান (৩৫) ও নালমনিরহাটের রহমতউল্লাহর ছেলে নাজমূল (২৫)।
জানা যায়, শ্রমিক নেতা নিহত এছহাক আলী নিজ বাড়ী থেকে মটরসাইকেল নিয়ে বিকালে গোপালপুর যাচ্ছিল। পৌরশহরের সমেশপুর এলাকায় যাওয়া মাত্র অপরদিক থেকে ঘাটাইলগামী দ্রুত গতিতে আসা আরেক মটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এছহাক আলী মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অপর মটরসাইকেল আরোহী দু’জনকে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর