সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার দুই শিক্ষার্থী ইউটিউব দেখে স্ট্রবেরি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ

পড়ালেখার পাশাপাশি ইউটিউব দেখে স্ট্রবেরি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আটঘরিয়া উপজেলার বেকার দুই শিক্ষার্থী নুর ইসলাম ও আউয়াল। দুই লাখ টাকা দিয়ে ১৮ শতাংশ জমি লিজ নিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ।

 

তবে দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও এখন দেশে ব্যাপক চাষ হচ্ছে। এ ফলটির চাহিদা, ফলন ও দাম ভালো পাওয়ায় দিনদিন স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন কৃষক থেকে শিক্ষার্থীরাও।

আকর্ষণীয় বর্ণ, গন্ধ, স্বাদ ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি অত্যন্ত সমাদৃত। ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতেও ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে।

 

শিক্ষার্থী নুর ইসলাম বলেন,পড়ালেখার পাশাপাশি আমরা দুই বন্ধুর মাথায় আসে স্ট্রবেরি চাষ করব। ইউটিউব দেখে কি ভাবে স্ট্রবেরি চাষ করা যায় প্রথমে ধারনা আসে আমাদের। বাড়ির পাশের এক কৃষকের কাছ থেকে ২ লাখ টাকা দিয়ে ১৮ শতাংশ জমি লিজ নিয়ে শুরু করি স্ট্রবেরি চাষ।

 

ভাদ্র মাসের প্রথম দিকে স্ট্রবেরি চাষ শুরু করতে হয়। এ জন্য পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে ৫/৬টি চাষ করে জমির মাটি ঝরঝরে করে নিতে হয়। তারপর সার, গোবর ও ক্যালসিয়ামের অন্য উপাদান ব্যবহার করে জমি প্রস্তুত করতে হয়। বিঘা প্রতি স্ট্রবেরি চাষে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ থাকে ৪ থেকে ৫ লাখ টাকা।

 

অপর শিক্ষার্থী আউয়াল বলেন, মৌসুমের শুরুতে স্ট্রবেরির সাদা ফুল ফোটে। পরে হলুদ রঙের ফল ধরে। সবশেষে পাকা লাল টুকটুকে রং ধারণ করে। উইন্টারডন জাতের একটি চারা গাছ থেকে মৌসুমে কমপক্ষে দুই কেজি ফল পাওয়া যায়। তবে আশা করি যে পরিমাণে প্রতিটি গাছে স্ট্রবেরি ফল ধরেছে খরচ খরচা বাদে আমাদের মোটা অংকের একটা লাভ হবে বলে মনে করেন এই শিক্ষার্থী।

রাকিবুল ইসলাম বলেন, তাদের স্ট্রবেরি বাগান দেখতে ছুটে এসেছি। স্ট্রবেবি বাগান দেখে ভালো লেগেছে। বাগান থেকে নিজ হাতে ছিড়ে স্ট্রবেরি খেয়েছি। বেশ ভালো স্বাদ।

 

নুর ইসলাম ও আউয়াল ভাইয়ের বাগান দেখে আমিও স্ট্রবেরি বাগান করবো বলে ভাবছি। স্ট্রবেরির বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। তারা গাছ থেকে স্ট্রবেরি নিজ হাতে ছিড়ে খাচ্ছে। অনেকেই এখন স্ট্রবেরির চাষ করার কথা ভাবছে।

 

স্ট্রবেরি চাষ করে সফল হওয়া উপজেলার হিদাসকোল গ্রামের শিক্ষিত বেকার যুবক নুর ও আউয়াল আরও বলেন, স্ট্রবেরি চাষ করে নিজেদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এটি জনপ্রিয় একটি ফল। দেখতে কিছুটা লিচুর মতো। অনেক কৃষক বাড়ির ছাদে স্ট্রবেরি চাষ করলেও এখন বাণিজ্যিকভাবে এ ফল চাষ শুরু করেছেন।

 

আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না বলেন, স্ট্রবেরি উচ্চমূল্য এবং পুষ্টি সমৃদ্ধ একটি ফল। স্ট্রবেরি রসালো ও পুষ্টিকর ফল। স্বাদে অতুলনীয় হওয়ায় এটি সারাবিশ্বে সমাদৃত।

উচ্চ ফলনশীল স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষাবাদ করার মাধ্যমে বেকারত্ব এবং পুষ্টি ঘাটতিও পূরণ করা সম্ভব। সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাস পর্যন্ত স্ট্রবেরির চারা রোপণ করা যায়।

 

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসতে শুরু করে। ডিসেম্বরের শেষ ভাগ থেকে এপ্রিল পর্যন্ত ফল আহরণ করা যায়। অল্প বিনিয়োগে বেশি মুনাফা হওয়ায় এটি চাষে কৃষকদের আগ্রহ অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর