বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে মাদক মুক্ত সমাজ গঠন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী অপ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও মাদক মুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক সমাবেশ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডাস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চাটমোহর উপজেলা শাখার সভাপতি সাইমুর রহমান পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের আমন্ত্রণে প্রধান অতিথি ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি। প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডাস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ পাবনা জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ, স,ম আব্দুর রহিম পাকন।

 

উপজেলা কমিটির অাইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম পলাশে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার, সাবেক এমপি এ্যাড. শামসুদ্দীন খবির, এ্যাড. ইতি হোসেন স্বপ্না, পাবনা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পটল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত আলী বিল্লু, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, সাখাওয়াত হোসেন সাখো।

 

অনুষ্ঠানে ফরিদপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীরসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী অপ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান। মাদক মুক্ত সমাজ গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন। আগামী ২৮ ডিসেম্বর চাটমোহর পৌর সভা নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর