বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ  চাটমোহরে জমি নিয়ে বিধবা পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় ১৮০ জন সিএনজি চালককে ঈদ উপহার দিলেন এমপি মকবুল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২০, ৩:৪৪ অপরাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় করোনা ভাইরাসের প্রদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১৮০ জন সিএনজি চালককে ঈদ উপহার দিয়েছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার সংসদ সদস্যও ভুমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন। শুক্রবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে এই উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন এমপির পক্ষে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল , ডাউল ,চিনি ,সুজি, আটা,সাবান ও নগদ অর্থ। করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় এই উপজেলাতেও সিএনজি চালকরা তাদের সিএনজি নিয়ে তেমন রাস্তায় বেড় হয়ে তেমন একটা আর্থিক আয় না করতে পেরে অসহায় হয়ে পড়ে। সে কারণে ঈদের আগে এমপি নিজস্ব অর্থায়নে তাদেরকে ঈদ উপহার দেওয়া হলো। এর আগে পাবনা – ৩ এলাকার ভাঙ্গুড়া- চাটমোহর ও ফরিদপুর উপজেলার মুক্তিযোদ্ধা, এতিমখানার শিক্ষক ও মসজিদের ইমামদের উপহার সামগ্রী পাঠিয়ে ছিলেন ।

এব্যপারে যুবনেতা ইবনুল হাসান শাকিল বলেন, সরকারি সহযোগিতার পাশাপাশি এমপি মহোদয়ের নিজস্ব তহবিল হতে অসহায় দুস্থতের সহযোগিতা করা হচ্ছে এবং এটি চলমান রয়েছে। কেউ মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের নিকট এমপির পক্ষ থেকে সহযোগিতা পৌচ্ছে দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর