শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমী’র উদ্দ্যোগে ইফতারি বক্স বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমী’র উদ্দ্যোগে ২০ মে বুধবার বিকেলে এতিমখানা এবং দরিদ্র পরিবারের মাঝে ২২০টি রান্নাকরা ইফতারি বক্স এবং ৫০টি দু:স্থ পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাটমোহর ক্রিকেট একাডেমী’র সাধারণ সম্পাদক মো: ফজলুল হক কালু, সদস্য যথাক্রমে মো: হেলালুর রহমান, রবিউল ইসলাম রাহুল, মো: মনির উদ্দিন, মো: সাব্বির হোসেন স্থানীয় বাহাদুরপুর এতিমখানায় এবং চাটমোহর পৌরসদরের বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে রোজদারদের মাঝে রান্নাকরা ইফতারি বক্স বিতরণ করেন।

অতিথি হিসেবে বিভিন্ন পয়েন্টে চাল ও ইফতারি বক্স বিতরণ কার্যক্রমে অংশ নেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চ্যানেল 24-এর পাবনা প্রতিনিধি মো: শাহীনুর রহমান শাহীন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার। উল্লেখ্য, চাটমোহর ক্রিকেট একাডেমী’র পক্ষ থেকে ইতিপূর্বেও (গত ৪ এপ্রিল) ১২০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্যাকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর