সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৫:৩৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ডিপ্লোমা অধ্যায়নরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও র‌্যালী সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে বরিশালের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থী যুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী লুৎফর রহমান, রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ ইয়াসিন, মো. রাফসান, অপু ভট্টাচার্য, জাহিদ, ইমরান, সাব্বির মৃধা, সামিয়া রহমান ও মো. রাসেল প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরীক্ষা নেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে অসহায় শিক্ষার্থীদের একটি কর্মস্থলে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি দাবী জানান শিক্ষার্থীরা। পরে নগরীতে একটি র‌্যালী করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর