সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় এমপির সহায়তা পেল এতিম খানার শিক্ষক ও গ্রাম পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বুধবার (২০ মে) সকালে ভাঙ্গুড়া থানা চত্বর ও সারুটিয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা মাঠে এই খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করা হয়।

এসময় পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ, ওসি মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ও পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

সূত্র জানান, করোনা ভাইরাসের মধ্যেও গত কয়েক দিন ধরে পাবনা-৩ (ভাঙ্গুড়া- চাটমোহর – ফরিদপুর) এলাকার মুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ ও এতিমখানা মাদ্রাসার শিক্ষকদের ঈদ উপহার পাঠাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন। ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল-ডাল ও দুধ সহ বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাদ্য সামগ্রী। তবে মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি পরিবারের সদস্যদের নতুন পোশাকও দেওয়া হয়েছিল।

তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া উপজেলার ১০৫ জন এতিমখানা মাদ্রাসা শিক্ষক ও ৫৮ জন গ্রাম পুলিশকে এমপির ঈদ উপহার দেওয়া হয়।

বিতরণের আগে করোনাভাইরাসের সংকটকালে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর