শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

কিশোরী শালিকাকে নিয়ে উধাও দুই সন্তানের জনক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৯ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে নিয়ে উধাও হয়েছে তারই ভগ্নিপতি দুই সন্তানের জনক বিনয় দাস (৪০)। এ ঘটনায় সোমবার গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেছেন কিশোরী রেপুতি দাসের (১৪) পিতা সাহাপুর কালীনগর গ্রামের ঋষি বিষ্ণু দাস।

 

অভিযোগে জানা যায়, বিষ্ণু দাসের ভাগ্নিজামাই হওয়ার সুবাদে রেপুতিদের বাড়িতে ঝিনাইদহের গড়াই এনায়েতপুর এলাকার কুশ্যা দাসের ছেলে বিনয়ের যাতায়াত ছিল। পাঁচদিন আগে শালিকা রেপুতিকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে সে উধাও হয়। বিনয়ের ঘরে দুই সন্তান রয়েছে।

 

রেপুতি তার বাবার বাড়ি থেকে গহনা ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।থানার ওসি মোজাহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, রেপুতিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর