বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৬:২৩ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
মুরগির খামারে বিদ্যুতের লাইন দিতে গিয়ে তপু (২১) নামের এক যুবক ও নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (২৫) নামের অপর এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তপুকে মৃত বলে ঘোষনা করেন। মৃত তপু বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার মোঃ আলাউদ্দিনের পুত্র। তপুর চাচা মোঃ শাহ আলম জানান, মুরগির খামারে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মুমূর্ষ অবস্থায় তপুকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে আনা হয়। শেবাচিম হাসপাতালের দায়িত্বরত পুলিশের এসআই নাজমুল ইসলাম জানান, সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে একইদিন রাতে মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখা গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক মারা গেছে। রফিকুল ওই গ্রামের নিয়াজ আলীর পুত্র।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর