বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নার্সকে উত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৬ অপরাহ্ন

মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর হাসপাতালের নার্সকে উত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার মো. হাসান আলীর ছেলে মো. আজিজুর রহমানকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সোমবার ঠাকুরগাঁও সদর হাসপাতালের ঐ নার্সকে তার কক্ষে উত্যক্ত করার সময় মো. আজিজুর রহমানকে স্বাস্থ্যকর্মীগণ আটক করে। এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে ইভটিজিং এর বিষয় স্বীকার করে নেন এবং তাকে উপজেলা নির্বাহী অফিসার তাকে ইভটিজিংয়ের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

 

উল্লেখ্য, অভিযুক্তের সাথে ঐ নার্সের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র তার বিয়ে হওয়ায় সে তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর