বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোর অভয়নগরে স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করায় স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করায় মানব পাচার মামলার আসামি স্বামী উজ্জ্বল শিকদারের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতী বাজারের গলাচিপা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে দুই শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শুভরাড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, ইউপি সদস্য মাহামুদুর রহমান বেলা, রফিকুল ইসলাম, সুফিয়া খানম, সাবেক ইউপি সদস্য জগদিশ শিকদার, শিক্ষক দীপংকর ম-ল, সমাজসেবক আব্দুল গফ্ফার শিকদার, আব্বাস শিকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভ্যান চালিয়ে -জীবিকা করতে থাকা উজ্জ্বল শিকদার গত চার বছর ভারতে নারী পাচার করে বিপুল অর্থের মালিক হয়েছেন। কিনেছেন জমি, নির্মাণ করেছেন পাঁকা বাড়ি। শুরু করেছেন ব্যবসা।

 

নারী পাচারের এক পর্যায়ে নিজ স্ত্রী ছালমা খাতুনকে ভারতের ব্যাঙ্গালোর অসকোট পতিতালয়ে মোটা অংকের টাকায় বিক্রি করেন। এই নারী পাচারকারী প্রতারক উজ্জ্বল শিকদারকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। উল্লেখ্য, অধিক আয়ের আশায় ২০২০ সালের ২ ফেব্রুয়ারি উজ্জ্বল শিকদার তাঁর স্ত্রী ছালমা খাতুনকে ফুসলিয়ে ভারতের ব্যাঙ্গালোর শহরে নিয়ে যায়। কিছুদিন পর তাঁর স্ত্রী ছালমা খাতুনকে ব্যাঙ্গালোর অসকোট পতিতালয়ে বিক্রি করে সে পালিয়ে দেশে ফিরে আসে। ২৩ দিন পতিতালয়ে মানবেতর জীবন-যাপন শেষে গত ২৫ ফেব্রুয়ারি ছালমা খাতুন পতিতালয়ের এক দারোয়ানের সহযোগিতায় চোরাই পথে বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন। এরপর স্থানীয় পর্যায়ে কোন বিচার না পেয়ে ছালমা খাতুন চলতি বছরের মার্চ মাসে স্বামী উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে যশোরে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা করেন। যার মামলা নং- ০৩/২০২০।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর