বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে ১১ টি পিস্তল ও মাদক সহ তিন জন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

শোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ পিছ গুলি ও ১৪ কেজি গাঁজাসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ২নং ঘিবা গ্রামের মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র ও গাঁজা সহ ৩ জনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও ঘিবা গ্রামের এজুবার এর ছেলে সাজজুল (৩০)।

 

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ৩ জন চোরাচালানিকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি লে. কর্ণেল সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত এর ভিড়া গ্রামের চোরাকারবারি কোরবান আলী ও লাল্টু মিয়ার নিকট থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসে।

 

এ অস্ত্র বাংলাদেশের বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের মাদক ব্যবসায়ী বাদশাহ মল্লিকের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে আসে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে তিনি জানান। আটককৃত আসামিদের মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর