বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৯:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বৃহস্পতিবার ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়নে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীতে (পিইডিপি-৪) সহায়তা দেবে জাপান। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন। এ সময় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে গত এক দশক ধরে সহায়তা দিয়ে আসছে জাপান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর