সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন মাদ্রাসায় বই বিতরণ: শিক্ষা-বান্ধব উদ্যোগে অভিভাবকদের সন্তোষ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

যশোরের অভয়নগরের রাজঘাট পশ্চিমপাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সম্পাদক আব্দুল মাজেদ মুন্সি, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মফিজুর রহমান, বাংলা বিভাগের সুপার মাওলানা হাবিবুর রহমান, হেফজখানার হাফেজ রেজাউল ইসলাম এবং নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আব্দুল হাই। অতিথিরা বলেন, শুধু পাঠ্যবই বিতরণ নয়, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা-উদ্দীপনা বাড়ায় এবং অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সুদৃঢ় করে। তারা মাদ্রাসাটিকে একটি নৈতিক ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে তুলতে সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বই বিতরণ শেষে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে। অভিভাবকরাও এ কার্যক্রমকে শিক্ষা-বান্ধব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম্মার ইবনে হুসাইন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর