সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বার্ষিক সভা ও বনভোজন সামনে রেখে বীরগঞ্জে ‘সিগনেচার ৯৪’-এর প্রস্তুতি সভা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বন্ধুত্ব, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য প্ল্যাটফর্ম ‘সিগনেচার ৯৪’-এর উদ্যোগে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে  আয়োজিত এই সভায় একই সঙ্গে নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদকের অভিষেক এবং বনভোজনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক মো. মনোয়ার আহম্মেদ সিদ্দিকী বলেন,“সিগনেচার ৯৪ কেবল একটি সংগঠনের নাম নয় এটি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক দৃঢ় বন্ধন। এ ধরনের সংগঠন সমাজে ইতিবাচক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুনুর রশিদ কাঞ্চন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান চৌধুরী মামুন, হেরম্ব রায়, রফিকুল আলম বাবুল, রুস্তম আলী, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, কেয়া, মর্জিনা, সিতা, মোসলেমা ও সাজু প্রমুখ।
বক্তারা বলেন, ‘সিগনেচার ৯৪’ শুধুমাত্র একটি সংগঠন নয়,  এটি সদস্যদের সুখ-দুঃখ, সাফল্য ও ব্যর্থতা ভাগাভাগি করার এক নির্ভরতার ঠিকানা। এই সংগঠনের বন্ধনের মধ্য দিয়েই পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের সকল সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বার্ষিক সাধারণ সভা  অভিষেক অনুষ্ঠান ও বনভোজন সফল করতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর