শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

গোপালপুরে পাগলা কুকুরের আতঙ্কে জনজীবন বিপর্যস্ত: ২০ জন আহত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ও আলমনগর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বনমালি, বিলডগা, বাইশকাইল ও নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রথমে দক্ষিণ বিলডগা গ্রামের এক শিশুকে কামড় দেয় ওই কুকুরটি। এরপর পর্যায়ক্রমে বনমালি, নবগ্রাম বাজার, বাইশকাইল ও গইজারপাড়া এলাকায় ঘুরে অন্তত ২০ জনকে আহত করে।
আহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নবগ্রামের চান মিয়া (৪৫), সিয়াম (৭), জুব্বার (৬০) বাইশকাইলের বাসিন্দা, উত্তর বিলডগার কম্বলের মেয়ে (২৫), বনমালির আবুবকরের ছেলে (৫), সাইফুলের মেয়ে (৪), বিলডগার জহুর উদ্দিনের ছেলে (৭), বনমালির লিটনের ছেলে (৬)সহ আরও অনেকে।
স্থানীয় বাসিন্দা বনমালি গ্রামের সাইফুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় প্রায় ১৫ থেকে ২০টি গরু ও ছাগলকেও ওই পাগলা কুকুর কামড়েছে। আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার পথে কুকুরের আক্রমণের শিকার হয়।”
কলেজছাত্র তারেক জানান, বনমালি ও বিলডগা এলাকায় অন্তত ১৫ জনকে ওই কুকুর কামড়েছে।
স্থানীয় গৃহবধূ খাদিজা বেগম (৪০) বলেন, “আজ সকালে কুকুরটি আমার বোরকা ছিঁড়ে ফেলেছে। এখন বাইরে যেতে ভয় লাগে।”
অন্যদিকে আব্দুল মজিদ অভিযোগ করেন, “এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। কুকুরের ভয়ে নামাজ পড়তে মসজিদে যাওয়া পর্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।”
বিলডগার মতিয়ার খান, রফিকুল ইসলাম ও বাবলু খান বলেন, “এলাকায় দেশীয় কুকুরের উপদ্রব এতটাই বেড়েছে যে ছেলে-মেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে।”
ভুক্তভোগীরা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকার বাজারে লোকজনের চলাচল কমে গেছে এবং আশপাশের গ্রামগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত পাগলা কুকুর নিধনে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর