শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইল জেলা জামায়াতের রুকনের মাতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক ও দোয়া কামনা

ডা. এম. এ. মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর রুকন ও নাটোর জেলার নিবাসী প্রভাষক মাওলানা আবু সাঈদের শ্রদ্ধেয় মাতা শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪:০০টায় নাটোর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
বাদ মাগরিব নামাজে জানাজা শেষে মরহুমাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ছেলে-মেয়ে ও বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
উল্লেখ্য,মাওলানা আবু সাঈদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর