শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় শিক্ষার সহায়তায় মানবিক ভূমিকা রাখছে নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে পরিচালিত এক মহতী উদ্যোগে, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এবং “আলোকিত নাগরপুর” এর সদস্যদের সার্বিক সহযোগিতায় দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ফ্যান, পবিত্র কোরআন শরীফ ও দেওয়াল ঘড়ি প্রদান করা হয়েছে।
মামুদনগর পূর্ব পাড়া মেইন রোড সংলগ্ন এই মহিলা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে মৌলিক কিছু সুযোগ-সুবিধার অভাব ছিল। শিক্ষার্থীদের শীতল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কোরআন শিক্ষা গ্রহণে সহায়তা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এর ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সম্মানিত উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফিরোজ মাহমুদ (সুমন), কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ সিয়াম নিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামী শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মাদ্রাসার ছাত্রীদের একটু স্বস্তির জন্য এই ক্ষুদ্র প্রয়াস।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এ সহায়তায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর