মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে ফ্রি প্যালেস্টাইন পদযাত্রা অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র উদ্যোগে চার শতাধিক তরুণ-যুবকের অংশগ্রহণে ‘ফ্রি প্যালেস্টাইন’ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পদযাত্রাটি শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এস.এম রায়হান বলেন, “ফিলিস্তিন শুধু কোনো দেশের নাম নয়, এটি ন্যায়ের লড়াইয়ের প্রতীক। নিরস্ত্র মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমরা পাকুন্দিয়ার তরুণরা এই পদযাত্রার মাধ্যমে জানাতে চাই—মানবতার পক্ষে আমরা এক, নিপীড়নের বিপক্ষে আমরা এক। আমাদের কণ্ঠ হয়তো ছোট, কিন্তু প্রতিবাদের বার্তা থেমে থাকবে না। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো।”
এই পদযাত্রায় ‘ভয়েস অব পাকুন্দিয়া’র ক্রিয়েটর ও অ্যাডমিন এস.এম রায়হান অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর